1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময়ঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৭৪ দেখা হয়েছে
নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের হাসামপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. খোকন মিয়া (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃত মো. খোকন মিয়া একই গ্রামের (৭নং ওয়ার্ড) মো. আব্দুল খালেক ও মোছা. ললিতা বেগমের ছেলে। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে এদিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বসতঘর থেকে ওই মাদককাররিকে আটক করা হয়। নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কার্যালয় সূত্রে জানা যায়, (সোমবার) বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৫টা পর্যন্ত ডিএনসি এর একটি রেইডিং টিম খোকন মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার তিন কক্ষবিশিষ্ট দক্ষিণ দুয়ারী সেমিপাকা বসতঘরের পূর্ব-পশ্চিম পাশের কক্ষে তল্লাশি করে একটি কালো রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে লুকানো অবস্থায় কমলা বর্ণের ৫০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৫ গ্রাম। ডিএনসি আরও জানায়, জব্দকৃত এই মাদকের বর্তমান অবৈধ বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিআধীন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর