স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা পৌরসভার মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ আব্দুল্লাহ আল মামুন খান রনি’র ব্যাতিক্রমী উদ্যোগ। রমজানের শুরু থেকে প্রতিদিন পৌর শহরের বিভিন্ন এলাকায় রোজাদার পথচারীদের মাঝে ইফতার নিয়ে যাচ্ছেন। বিতরণের সময় সহযোগিতা করছেন দলীয় নেতৃবৃন্দ। আব্দুল্লাহ আল মামুন খান রনি ২০২১ সালের ১৪ই ফেব্রুয়ারী পৌরসভার নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দীন খান এর ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন খান রনি। আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন সাধ আছে, কিন্তু সাধ্যটা কম। তবুও চেষ্টা করছি পথচারী রোজাদার ভাইবোনদের মাঝে ইফতার পৌঁছে দিতে। আল্লাহ যেন সহায় হোন জনগণের পাশে থাকতে পারি মৃত্যুব্দী। তিনি জানান গত বছরের রমজানেও এই কার্যক্রম করেছিলাম, এবারের রমজানেও আল্লাহর রহমতে করবো।
Leave a Reply