স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা পূর্বধলা উপজেলার লালপুর বাজার ও শ্যামগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার এসময় লালপুর বাজার হতে একজনকে গাজা বিক্রি ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীন ২০০০/— টাকা করে অর্থদণ্ড ও ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও শ্যামগঞ্জ থেকে একজনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীন ১০ দিনের বিনাশ্রম ও ১০০০/— টাকা অর্থদণ্ড করা হয়। জব্দকৃত ইয়াবা, গাঁজা ও সরঞ্জামাদি ঘটনাস্থলে ধ্বংস করা হয়। নেত্রকোণা জেলার ফরিদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে নিউ গঙ্গা অটোমেটিক রাইস মিলে পাটজাত মোড়ক ব্যবহারে ব্যতয় ধরা পড়লে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০” মোতাবেক ৭০০০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সোমবার বিকাল ৪:০০ ঘটিকায় ঢাকা বাসস্ট্যান্ড, সাকুয়া বাজার এবং চল্লিশা বাজার সংলগ্ন বাইপাস মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গ করায় ৯ জনকে ৯ টি মামলায় ৫২০০/— টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
Leave a Reply