1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

নেত্রকোণা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সুজাত ফারাস, সম্পাদক খসরু খান

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৫ দেখা হয়েছে
নেত্রকোণা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সুজাত ফারাস, সম্পাদক খসরু খান
নেত্রকোণা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সুজাত ফারাস, সম্পাদক খসরু খান

মো: ফারুক আহমেদ ফকিরঃ দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন নেতৃত্বে গঠিত হয়েছে নেত্রকোণা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির ৩৯ সদস্যের কার্যকরী কমিটি। এতে সভাপতি হিসেবে তাজেজুল ইসলাম ফারাস সুজাত এবং সাধারণ সম্পাদক হিসেবে মুখলেছুর রহমান খান খসরু নির্বাচিত হয়েছেন। জানা যায়, সমিতির কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকায় হোসেনপুর—ঢাকা বাসস্ট্যান্ডে যাত্রীসেবায় চরম ভোগান্তি সৃষ্টি হয়। এ অবস্থার অবসান ঘটাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি এম. এ. বাতেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নতুন এই কমিটির অনুমোদন দেন। নতুন কমিটি গঠনের খবরে নেত্রকোণা জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে আনন্দ—উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে। দৈনিক এদিনকে দেওয়া প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান খসরু বলেন, “যাত্রীদের দুর্ভোগ লাঘব, নিরাপত্তা নিশ্চিত করা এবং আরামদায়কভাবে গন্তব্যে পৌঁছানো আমাদের প্রধান লক্ষ্য। আমরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখব।” তিনি আরও বলেন, ড্রাইভার, কন্ট্রাক্টর, হেলপারসহ সকল শ্রমিকের স্বার্থ রক্ষা করা হবে এবং মালিক—শ্রমিকের সুসম্পর্ক বজায় রাখা হবে। পাশাপাশি বাসস্ট্যান্ডে আধুনিক টার্মিনাল নির্মাণ, আবাসন সুবিধা বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হবে। নবনির্বাচিত কমিটি তাদের দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর