1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

নেত্রকোণা ৩১ বিজিবি’র অভিযানে ১০২ বোতল ভারতীয় মদসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৭৬ দেখা হয়েছে
নেত্রকোণা ৩১ বিজিবি'র অভিযানে ১০২ বোতল ভারতীয় মদসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক
নেত্রকোণা ৩১ বিজিবি'র অভিযানে ১০২ বোতল ভারতীয় মদসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক

এ কে এম আব্দুল্লাহঃ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় মদসহ ত্রিশ লক্ষ টাকার অধিক মূল্যের চোরাচালানী পণ্য আটক করেছে। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী পিএসসি স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সীপাড়া বিওপির একটি টহল টিম ২ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়াইগড়া নামক এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় আমদানী নিষিদ্ধ ১০২ বোতল ভারতীয় মদ আটক করেছে। অপর দিকে বরুয়াকোনা বিওপির একটি টহল টিম বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রাজাবাড়ী ব্রীজ নামকস্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধ পথে আসা ২১০ কেজি ভারতীয় জিরা, ১২৬৪ কেজি ফুচকা, ১০০০ পিস পন্ডস পাউডার জব্দসহ ট্রাকটি আটক করেছে। জব্দকৃত মালামালসহ আটককৃত ট্রাকের আনুমানিক মূল্য ৩০ লক্ষ ৭১ হাজার টাকা। আটককৃত মদ আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে এবং জব্দকৃত চোরাচালানী পণ্য নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর