1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

নেত্রকোনায় ডিবি পুলিশের অভিযানে ৪৯ বোতল বিদেশি মদসহ যুবক আটক

  • আপডেট সময়ঃ রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২৯ দেখা হয়েছে
ডিবি পুলিশের অভিযানে ৪৯ বোতল বিদেশি মদসহ যুবক আটক
ডিবি পুলিশের অভিযানে ৪৯ বোতল বিদেশি মদসহ যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বারহাট্টা থানা পুলিশের যৌথ অভিযানে ৪৯ বোতল বিদেশি মদসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত আসামিকে পরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ২০ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ডিবি পুলিশের একটি দল বারহাট্টা উপজেলার মডেল স্কুল মোড় সংলগ্ন আসমা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বসতঘরে অবস্থানরত তিনজনের মধ্যে দু’জন পালিয়ে গেলেও আকাশ গৌড় (২৬) নামে একজনকে আটক করা হয়। পরে আটককৃত আসামির দেখানো মতে তার বসতঘরের চৌকির নিচে মাটির গর্ত থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪৯ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে “AC BLACK PURE GRAIN DELUXE WHISKY”, “ICE BARE IT ALL VODKA” এবং “OLD MONK” ব্র্যান্ডের বোতল রয়েছে। জব্দকৃত এসব মদের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯৬ হাজার টাকা। এছাড়াও আসামির হেফাজত থেকে মদ বিক্রির নগদ ৩৪ হাজার টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ডিবি পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় মদ সংগ্রহ করে নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এ ঘটনায় পলাতক আরও দুইজন আসামির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। বারহাট্টা থানার ওসি নাজমুল হাসান জানান, ডিবি পুলিশ ও বারহাট্টা থানা পুলিশের যৌথ অভিযানে আকাশ গৌড়ের হেফাজত থেকে মদ ও নগদ টাকা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় বারহাট্টা থানায় মামলা নং-১০(০৩)২০২৬ খ্রিঃ, বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আকাশ গৌড়কে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিবি পুলিশ সূত্র জানিয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর