1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

নেত্রকোনা—২ আসনের একটি কেন্দ্রে এগিয়ে বিএনপি ডাক্তার আনোয়ারুল হক

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ দেখা হয়েছে
নেত্রকোনা—২ আসনের একটি কেন্দ্রে এগিয়ে বিএনপি ডাক্তার আনোয়ারুল হক
নেত্রকোনা—২ আসনের একটি কেন্দ্রে এগিয়ে বিএনপি ডাক্তার আনোয়ারুল হক

স্টাফ রিপোর্টার: নেত্রকোনা ২ (নেত্রকোনা সদর বারহাট্টা) আসনের একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। যাতে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী ডাক্তার আনোয়ারুল হক এগিয়ে আছেন। কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে, ১০০ নং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ডাক্তার আনোয়ারুল হক পেয়েছেন ১০৮১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের ফাহিম রহমান খান পাঠান শাপলা কলি প্রতীকে পেয়েছেন ২৪২ ভোট। এছাড়া মাওলানা আব্দুল কাইয়ুম হাতপাখা প্রতীকে ৬৩, এ বি এম রফিকুল ইসলাম তালুকদার লাঙ্গল প্রতীকে ৫৯ এবং গাজী আব্দুর রহীম রুহি বটগাছ প্রতীকে ৫ ভোট পেয়েছেন। ওই কেন্দ্রে মোট ভোটার ২৯৩০ জন। ভোট পড়েছে ১৪৮০টি। যার মধ্যে বাতিল ভোট ৩৯। হারানো ভোট ১টি। এদিকে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৬৫৬টি এবং না ভোট পড়েছে ৭৬৭। বাতিল ৫৪টি এবং হারানো ভোট ৩টি।এর আগে সকাল সাড়ে ৭টায় ভাটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পর দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন শুক্রবার সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর—৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় আজ ২৯৯টি সংসদীয় আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের ব্যালটের পাশাপাশি সংবিধানের আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নের প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়েছেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর