বিশেষ প্রতিনিধিঃ চলতি বছরের এপ্রিল-মে মাসে টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আগাম বন্যায় নেত্রকোণার প্রায় ৭৩ হাজার কৃষকের ২২ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়| ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার তিন মাসব্যাপী বিশেষ কৃষি প্রণোদনা কর্মসূচি গ্রহণ করে| এ কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করা হয়েছে| দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাকর্মীদের সহায়তায় এ তালিকা প্রস্তুত করা হয়| তবে নেত্রকোণা সদর মদনপুর ইউনিয়নের চন্দনকান্দি গ্রামে এ তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে| এব্যাপারে খেলনা আক্তার সোমবার (৮ জুন) নেত্রকোণা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন| স্থানীয় কৃষকদের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম বাদ দেয়া হলেও তালিকায় স্থান পেয়েছেন এমন অনেক ব্যক্তি, যাদের কৃষিজমি নেই বা বন্যায় কোনো ক্ষতি হয়নি| অভিযোগ রয়েছে, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশে তালিকায় ¯^জনপ্রীতি করা হয়েছে| নেত্রকোণা সদর ১২নং মদনপুর ইউনিয়নের চন্দনকান্দি গ্রামের কৃষক খেলেনা আক্তার বলেন, ‘আমার প্রায় সাত একর জমির ধান বন্যায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে| একমুঠো ধানও ঘরে তুলতে পারিনি অথচ আমার নাম তালিকায় নেই| কিন্তু যাদের জমিই নেই কিংবা ক্ষতি হয়নি, তাদের নাম তালিকায় রাখা হয়েছে|’ একই গ্রামের কৃষক মোতালিব বলেন, ‘আমার বেশিরভাগ ফসল বিলে ছিল, সব শেষ হয়ে গেছে| সরকারের এই সহায়তা পেলে অনেক উপকার হতো, কিন্তু তালিকায় আমার নাম নেই|’ এ বিষয়ে নেত্রকোণা সদর ১২নং মদনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: রাজবি মিয়া সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি| আব্দুল্লাহ& আল বাকিউল বারী বলেন, ‘যেসব প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক তালিকা থেকে বাদ পড়েছেন, তারা আমার বরাবর লিখিত আবেদন করতে পারেন| যাচাই-বাছাই শেষে তাদের প্রণোদনার আওতায় আনার ব্যবস্থা করা হবে| একইসঙ্গে কেউ ক্ষতিগ্রস্ত না হয়েও তালিকাভুক্ত হয়ে থাকলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে|’ আগাম বন্যায় ফসল হারিয়ে দিশেহারা নেত্রকোণার হাজারো কৃষক| তাদের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে সুবিধা দেয়া হচ্ছে প্রভাবশালীদের ঘনিষ্ঠদের| প্রশাসন বলছে, অভিযোগ পেলে হবে তদন্ত| এখন দেখার বিষয়, প্রণোদনা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে পৌঁছায় কি না|
Leave a Reply