1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯৫ দেখা হয়েছে
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টারঃ রবিবার (১৬ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে নেত্রকোণা জেলার সম্মানিত পুলিশ সুপার, মোঃ তরিকুল ইসলাম এএসআই (নিঃ) থেকে এসআই (নিঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। র‌্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার তাকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে নবনিযুক্ত পদে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ। এ সময় পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, পদোন্নতি কেবল মর্যাদাই বৃদ্ধি করে না, বরং সাথে সাথে দায়িত্ব ও জবাবদিহিতাও বাড়িয়ে দেয়। তিনি পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার সাথে পালনের আহ্বান জানান। পাশাপাশি দেশের সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় এবং জনগণের সেবায় আত্মনিয়োগ করার বিষয়ে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। উপস্থিত কর্মকর্তারা পদোন্নতিপ্রাপ্ত সদস্যের উত্তরোত্তর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর