1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় জনগণ ও প্রশাসনের সমন্বয় অপরিহার্য ————–ডিআইজি সাখাওয়াত হোসাইন

  • আপডেট সময়ঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ দেখা হয়েছে
পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় জনগণ ও প্রশাসনের সমন্বয় অপরিহার্য --------------ডিআইজি সাখাওয়াত হোসাইন
পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় জনগণ ও প্রশাসনের সমন্বয় অপরিহার্য --------------ডিআইজি সাখাওয়াত হোসাইন

নিজস্ব প্রতিনিধি: পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় জনগণ, প্রশাসন এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য বলে দাবী করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। নেত্রকোণায় স্টেক হোল্ডারদের অংশ গ্রহণে আলোচনা সভা, সম্মাননা, বৃত্তি প্রদান ও প্রীতি ভলিবল শেষে আলোচনা সভায় এসব কথা বলেন। বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ) মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। নেত্রকোণায় স্টেক হোল্ডারদের অংশগ্রহণে আলোচনা সভা, সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং প্রীতি ভলিবল খেলা আয়োজন করা হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির আয়োজনে এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়নের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ) মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। এ সময় তিনি বলেন, পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় জনগণ, প্রশাসন এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার মো. নাঈমুল হক পিপিএম, সাংবাদিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক ভজন দাস, ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ পরিদর্শক মো. রুবেল মিয়া, ওসি অপারেশন নেত্রকোণা অসিম কুমার দাস, রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাতেন, স্টেকহোল্ডার বজলুল কবীর প্রমূখ। কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমি, নেত্রকোণার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু পিপিএম, আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইমরান-উজ-জামান এবং প্রত্যায় বাংলাদেশ, নেত্রকোণার সাধারণ সম্পাদক মিস. তাহমিনা সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রত্যায় বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পুষ্টিবিদ ও বাচিক শিল্পী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মিস. নাজিয়া আফরিন। সভাপতিত্ব করেন ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইকবাল হাসান তপু। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল প্রত্যায় বাংলাদেশ, মাজেদা আক্তার পাঠাগার ও যুব ফোরাম, নেত্রকোণা। আলোচনা সভা শেষে কৃতি জনদের সম্মাননা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান সাংস্কৃতিক পরিবেশনা করা হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর