পূর্বধলা প্রতিনিধিঃ পূর্বধলা থানা পরিদর্শনের অংশ হিসেবে থানা পুলিশের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। সোমবার ২৭ জুলাই বেলা ১৪.০০ ঘটিকায় পরিদর্শন উপলক্ষে পুলিশ সুপার পূর্বধলা থানায় উপস্থিত হলে থানা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নেত্রকোণা। পরবর্তীতে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ—এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল পুলিশ সুপারকে ” গার্ড অব অনার” প্রদান করে। পুলিশ সুপার ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সার্ভিস ডেলিভারি সেন্টার, থানা ব্যারাক সরেজমিনে পরিদর্শন পূর্বক থানায় কর্মরত অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে ফাইয়াজ সার্জিল, সহকারী পুুলিশ সুপার, (শিক্ষানবিশ) নেত্রকোণা, মায়িশা ফান্নানা, সহকারী পুুলিশ সুপার, (শিক্ষানবিশ), নেত্রকোণা এবং পূর্বধলা থানার অফিসার ইনচাজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply