1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

পূর্বধলায় ১৯ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৮২ দেখা হয়েছে
পূর্বধলায় ১৯ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
পূর্বধলায় ১৯ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

পূর্বধলা প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলায় ১৯ মামলার আসামি যুবলীগ নেতা বুলবুল মীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২৩ আগস্ট পূর্বধলা থানার ওসি মুহাম্মদ নূরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার ২২ আগস্ট রাতে ময়মনসিংহের ধুবাউড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হোগলা ইউনিয়ন জুড়ে বুলবুল মীরের দাপট ছিল প্রবল। যুবলীগের সহ-সভাপতির পরিচয়কে ব্যবহার করে তিনি বছরের পর বছর মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি, ডাকাতিসহ নানামুখী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। তার প্রভাবশালী অবস্থানের কারণে এলাকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করতেন না। হোগলা ইউপি সদস্য মোঃ দুলাল খান বলেন, বুলবুলের অত্যাচারে ইউনিয়নের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। গ্রামবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বলেন, বুলবুল একজন চিহ্নিত সন্ত্রাসী। মাদক থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যেখানে সে জড়িত নয়। যুবলীগের পরিচয় ব্যবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। পূর্বধলা থানার ওসি মুহাম্মদ নূরুল আলম বলেন, বুলবুল মীরকে ডাকাতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পূর্বধলা থানায় দায়ের করা তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ডাকাতিসহ ১৮টি মামলা বিচারিক আদালতে রয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর