1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

পূর্বধলা উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান

  • আপডেট সময়ঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৩৪ দেখা হয়েছে
পূর্বধলা উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান
পূর্বধলা উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা পূর্বধলা উপজেলার ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, কমিনিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন| রবিবার (৫ জুলাই) এ সময় তিনি কার্যালয়গুলোর দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং সেবার মান বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন| এরপর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় প্রশাসন, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীসমাজের সাথে এক ফলপ্রসূ মতবিনিময় সভায় মিলিত হন| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুল ইসলাম| পরবর্তীতে জেলা প্রশাসক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি বিতরণ, এডিসির অর্থায়নে দুঃস্থ ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ ও ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে বকনা গরু বিতরণ করেন| এছাড়া জেলা প্রশাসক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী (খেলাধুলার সরঞ্জাম) বিতরণ করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেন|

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর