1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

পোল্যান্ড বিএনপির সদস্য সচিব কামরুল হাসান বিপ্লবকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় নেত্রকোণাবাসী

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৬১ দেখা হয়েছে
পোল্যান্ড বিএনপির সদস্য সচিব কামরুল হাসান বিপ্লবকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় নেত্রকোণাবাসী
পোল্যান্ড বিএনপির সদস্য সচিব কামরুল হাসান বিপ্লবকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় নেত্রকোণাবাসী

মো: ফারুক আহমেদ ফকিরঃ দ্বাদশ জাতীয় সংসদের রেষ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ঢামাঢোল। নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুযায়ী আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম দফার উপজেলা নির্বাচন। এদিকে সময় ঘনিয়ে আসার সাথে সাথে নেত্রকোণা সদর উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী দৌড় ঝাপ শুরু করেছেন। বিশেষ করে নেত্রকোণা সদর উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে সাধারণ ভোটারদের মাঝে সাড়া ফেলেছে পোল্যান্ড বিএনপির সদস্য সচিব কামরুল হাসান বিপ্লব ব্যাপক ভাবে। চায়ের দোকান, পাড়া মহল্লা, মাঠঘাট, হাটবাজার সর্বত্র সাধারণ মানুষের মাঝে চলছে সরগরম আলোচনা। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় প্রার্থীদের দল থেকে মনোনয়ন নেয়ার জন্য সম্ভাব্য প্রার্থীরা নিজ যোগ্যতা যাচাইয়ের জন্য তৎপরতা শুরু করেছেন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। নির্বাচনের ঘোষণা আসার পূর্বেই নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কে কে প্রার্থী হতে চান তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ইতোমধ্যেই অনেকেই দলীয় মনোনয়ন চাওয়ার বিষয়টি জানান দিচ্ছেন আসন্ন উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে পোল্যান্ড বিএনপির সদস্য সচিব কামরুল হাসান বিপ্লব থেকে নাম শোনা যাচ্ছে। এলাকাবাসীর মতে, দলমত নির্বিশেষে নেত্রকোণা সদর উপজেলার সাধারণ মানুষ উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় পোল্যান্ড বিএনপির সদস্য সচিব কামরুল হাসান বিপ্লবকে। খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ মানুষের মধ্যে তার আকাশচুম্বি যে জনপ্রিয়তা রয়েছে তাতে তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তার বিজয়ী হওয়া প্রায় সুনিশ্চিত। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি থেকেছেন সামনের সারিতে। দিয়েছেন সফল নেতৃত্ব। দল ও জনগণের অধিকার রক্ষায় তিনি একজন নিবেদিত প্রাণ। জনবান্ধব এবং পরীক্ষিত ও লড়াকু সৈনিক। প্রচলিত রাজনৈতিক ধারায় থাকলেও লোভ লালসার স্রোতে গা ভাসাননি তিনি। তৃণমুল নেতাকর্মিদের সঙ্গে থেকে এখনও সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন তিনি। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ও একাধিক সাধারণ লোকজনের সাথে কথা বলে জানা যায় পোল্যান্ড বিএনপির সদস্য সচিব কামরুল হাসান বিপ্লবকে উপজেলা চেয়ারম্যন হিসেবে দেখতে চাই নেত্রকোণাবাসী। কামরুল হাসান বিপ্লব সাধারণ মানুষের আপদে বিপদে সব সময় পাশে থাকার চেষ্টা করেছেন, তিনি কখনো দূর্নীতিকে প্রশ্রয় দিতেন না। কেউ কখনো অনিয়ম করলে তিনি প্রতিবাদ করতেন, সব সময় তৃনমুল পর্যায়ে কথা বলছেন। উপজেলায় চোর, ডাকাত এবং ছিনতাইকারীদের উপদ্রোপ থেকে মুক্ত করেছেন। কামরুল হাসান বিপ্লব একজন সাদা মনের মানুষ তাই নেত্রকোণা উপজেলা বাসি চেয়ারম্যান হিসেবে তাকে দেখতে চাই। পোল্যান্ড বিএনপির সদস্য সচিব কামরুল হাসান বিপ্লব জানান, আমার নির্বাচন করার সিদ্ধান্ত ছেড়ে দিয়েছি জনগনের উপর। তারা যদি আমাকে প্রার্থী হিসাবে চান তখন সিদ্ধান্ত নিব। আমার রাজনীতি মুলত জনগণকে নিয়ে। আমি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষকে সাথে নিয়ে নিরলস ভাবে কাজ করতে চাই।


পোল্যান্ড বিএনপির সদস্য সচিব কামরুল হাসান বিপ্লবকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় নেত্রকোণাবাসী
পোল্যান্ড বিএনপির সদস্য সচিব কামরুল হাসান বিপ্লবকে
উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় নেত্রকোণাবাসী

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর