স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা পৌর শহরে যানযট নিরসনে “সড়কে ট্রাফিক আইন মেনে যানবাহন চলাচলে উদ্বুদ্ধকরণ” বিষয়ক জেলা আইনজীবী সমিতি নেত্রকোণা কর্তৃক গৃহীত কর্মসূচীতে নেত্রকোণা জেলা আইনজীবী সমিতি। শনিবার (২৮ মার্চ) জেলা আইনজীবী সমিতি নেত্রকোণা’র নবনির্বাচিত সভাপতির এডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাক নেতৃত্বে নেত্রকোণা-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত ছিলেন বিজ্ঞ জেষ্ঠ আইনজীবীগণ। এসময় নেত্রকোণা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া বলেন সড়কে ট্রাফিক আইন মেনে চলা নিরাপদ যাতায়াতে দুর্ঘটনা ও শৃঙ্খলা ফেরাতে গতিসীমা মেনে (শহরে ৪০-৫০ কিমি, মহাসড়কে ৬০-৮০ কিমি), ট্রাফিক সংকেত অনুসরণ, সঠিক লেনে গাড়ি চালানো, হেলমেট বা সিটবেল্ট ব্যবহার এবং লাইসেন্স সাথে রাখা অপরিহার্য। জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোরভাবে আইন প্রয়োগের মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব। সড়কে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণের সচেতনতা বৃদ্ধি: ডিজিটাল ক্যাম্পেইন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ট্রাফিক আইন মেনে চলার সুফল ও না মানার কুফল তুলে ধরতে হবে। নিয়ম মেনে ড্রাইভিং শহরে ৪০-৫০ কিমি/ঘণ্টা এবং মহাসড়কে ৬০-৮০ কিমি/ঘণ্টা গতিসীমা মেনে গাড়ি চালানো। লেন শৃঙ্খলা নিজ নিজ লেনে গাড়ি চালানো এবং ধীরে চলার জন্য বাম দিকের লেন ব্যবহার নিশ্চিত করা। নিরাপত্তা সরঞ্জাম মোটরসাইকেল চালকদের হেলমেট এবং কার চালকদের সিটবেল্ট ব্যবহার নিশ্চিত করা। ট্রাফিক সংকেত ট্রাফিক সিগন্যাল ও সংকেত মেনে চলা এবং যত্রতত্র ওভারটেকিং না করা। শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক উদ্যোগ স্কুল-কলেজে সচেতনতা কার্যক্রম এবং এলাকাভিত্তিক প্রচারণা চালানো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। সঠিক নিয়ম মেনে গাড়ি চালালে শুধু চালক নয়, পথচারী ও যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত হয়। ট্রাফিক পুলিশ ও ট্রাফিক লাইটের নির্দেশনাবলী মেনে চললে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার হার কমে আসেবে।
Leave a Reply