স্টাফ রিপোর্টারঃ গত ২০ জানুয়ারি নেত্রকোণা পৌর এলাকার চল্লিশাকান্দার বাসিন্দা শেখ মতিউর রহমান (৮০) এর মোবাইল নাম্বারে—০১৭১১৪৭১৮৩৭ একটি প্রতারক চক্র ০১৬২৯৩৮৪৮৩২/০১৮২১৭০৪৬২৮ এই ফোন নাম্বার থেকে সময় ৩:৪৪ ঘটিকায় পরে ৩:৫৩ ঘটিকায় প্রতারক ফোন করে জানায় ইসলামী ব্যাংকে কর্মরত তার ছেলে মেহেদী হাসান (৪২), ২ পিস ইয়াবা টেবল্যাট সহ আটক হয়েছে। তাকে ছাড়াতে হলে ২ লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করে প্রতারক চক্র এবং মতিউর রহমানকে হুমকি দিয়ে প্রতারক চক্র বলে বিষয়টি কাউকে জানালে তার ছেলের বড় ধরনের ক্ষতি করে ফেলবে। মতিউর রহমান ছেলেকে রক্ষা করার জন্য প্রতারক চক্রকে অনয় বিনয় করে ১ লক্ষ টাকা দিবে বলে স্বীক্ষার করিলে প্রতারক চক্র ২ টি বিকাশ নাম্বার দেয়—০১৮২৯৪৭০৫২৬/০১৮৪৫৫৯০৮০১ এবং বলে এই নাম্বারে দ্রুত টাকা পাটাতে। মতিউর রহমান কাউকে কোন কিছু না বলে নেত্রকোণা ইসলামী ব্যাংক শাখায় টাকা উত্তলন করতে গেলে ছেলে মেহেদী হাসানের সাথে দেখা হয়ে যায়। মেহেদী হাসান ইসলামী ব্যাংক নেত্রকোণা শাখায় কর্মরত আছে। ছেলে কে দেখে হতবাগ হয়ে ঘটনাটি ছেলের নিকট বর্ননা করে। মতিউর রহমান বলে আমাকে ও আমার ছেলেকে চিনে জানে এই রকম কোন ব্যাক্তি এই কাজ করিয়াছে। ব্যাবহারিত নাম্বার গুলো যাছাই বাছাই করিলে প্রতারক চক্রের রহস্য উদৎঘাটন হবে।
Leave a Reply