একে এম এরশাদুল হক জনিঃ রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান| রোববার (২১ জুন) বিকেল পৌনে তিনটার দিতে তাকে বহকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়শিয়ার উদ্দেশে ছেড়ে যায়| প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন| প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ায় উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন| সফরসঙ্গী হিসেবে রয়েছেন নেত্রকোনা জেলার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা বিএনপি বিটের বিশিষ্ট সাংবাদিক ইমরান হাসান মজুমদার, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান| এছাড়া সফরসঙ্গী হয়েছেন সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকতা ও ব্যক্তিগত কর্মকর্তারা| মালয়েশিয়ায় সফর শেষে চীনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান| দুই দেশ মিলিয়ে ছয় দিনের সফরে থাকবেন তিনি| ২২ থেকে ২৬ জুন তিনি চীনে অবস্থান করবেন| এরপর দেশে ফিরবেন| তার এই খুশির খবরে এলাকার লোজন আনন্দে বিমোহিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছেন|
Leave a Reply