1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

বদর দিবস উপলক্ষে নেত্রকোণায় খেলাফত আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • আপডেট সময়ঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৩ দেখা হয়েছে
বদর দিবস উপলক্ষে নেত্রকোণায় খেলাফত আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল
বদর দিবস উপলক্ষে নেত্রকোণায় খেলাফত আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টারঃ পবিত্র রমজানের ১৭ তারিখ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোণায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল ৫টায় শহরের বড়বাজারস্থ সিএফসি রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেত্রকোণা জেলা শাখা এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। নেত্রকোণা জেলা খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মোস্তফা আহমেদ জিহাদীর সভাপতিত্বে এবং বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মুসার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক বদর যুদ্ধের তাৎপর্য তুলে ধরেন। তারা মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ, শান্তি, নীতি-নৈতিকতা ও ত্যাগের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিম রুহী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজা, জেলা কৃষক দলের সভাপতি ও কে-গাতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালাহউদ্দিন খান মিল্কী, নেত্রকোণা পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. কামরুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান, জেলা খেলাফত আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সদস্য সচিব মাওলানা মো. মাজহারুল ইসলাম, নেত্রকোণা জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সজিব সরকার রতন, বারহাট্টা উপজেলা খেলাফত আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রউফ প্রমুখ। অনুষ্ঠানে খেলাফত আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নেত্রকোণা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মতিন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর