স্টাফ রিপোর্টারঃ ১৩ মে বুধবার নেত্রকোণায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা তথ্য অফিসার আল ফয়সাল। পাওয়ার পয়েন্ট বিষয়ে উপস্থাপন করেন নারায়ণ সরকার, তথ্য অফিসার, জেলা তথ্য অফিস। এতে আরোও বক্তব্য রাখেন, মোঃ শাহ আলম, উপপরিচালক, জেলা সমাজসেবা অফিস, নেত্রকোণা। ডক্টর চন্দন কুমার, মহাপাত্র, জেলা প্রশিক্ষণ অফিসার, নেত্রকোণা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মোঃ নাজমুল হক, সহকারি প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান এবং সম্পাদক দৈনিক জননেত্রসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply