স্টাফ রিপোর্টারঃ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম এর আওতায় নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার দাশপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে বক্তব্য রাখেন আল ফয়সাল, উপপরিচালক, জেলা তথ্য অফিস, নেত্রকোণা। আরও বক্তব্য রাখেন রোজিনা আক্তার, ইউপি সদস্য, আব্দুল লতিফ, মারুফা আক্তার, রওশনা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তাগণ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, বৃক্ষ রোপন কর্মসূচি, খাল খনন, নারীর জন্য গাড়িসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply