1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান নেত্রকোনাবাসী

  • আপডেট সময়ঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ দেখা হয়েছে
বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান নেত্রকোনাবাসী
বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান নেত্রকোনাবাসী

নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোনা—৪ (মদন—মোহনগঞ্জ—খালিয়াজুরী) আসনে ধানের শীষ প্রতীকে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এই আসন থেকে তিনি আগেও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেননিজ নির্বাচনী এলাকার ভোটারসহ জেলার সাধারণ মানুষের দাবি বিগত সময়ে লুৎফুজ্জামান বাবর সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাই এবার তাকে পূর্ণ মন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দেখতে চান তারা। দলীয় নেতাকর্মী ও নেত্রকোনাবাসী বিএনপি হাই কমান্ডের প্রতি এই জোরালো দাবি জানিয়েছেন। এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, ‘লুৎফুজ্জামান বাবর একজন ন্যায়পরায়ন মানুষ। বিগত সময়ে তিনি সফলভাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও জনকল্যাণের স্বার্থে তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হোক এটাই নেত্রকোনাবাসীর দাবি। এতে দেশের মানুষ নিরাপদ থাকবে।’ শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল থেকে জানা গেছে, নেত্রকোনা—৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬ হাজার ৩০৭টি এবং বাতিল হয়েছে ৬ হাজার ১০৬টি ভোট। ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। অর্থাৎ, ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের বিশাল ব্যবধানে বাবর বিজয়ী হয়েছেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর