1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

বারহাট্টায় দূর্যোগে ক্ষতিগ্রস্তদের টিন ও চেক বিতরণ করলেন ডাক্তার আনোয়ারুল হক এমপি

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯২ দেখা হয়েছে
বারহাট্টায় দূর্যোগে ক্ষতিগ্রস্তদের টিন ও চেক বিতরণ করলেন ডাক্তার আনোয়ারুল হক এমপি
বারহাট্টায় দূর্যোগে ক্ষতিগ্রস্তদের টিন ও চেক বিতরণ করলেন ডাক্তার আনোয়ারুল হক এমপি

মো: ফারুক আহমেদ ফকিরঃ নেত্রকোণার বারহাট্টায় দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৮ টি পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ করেছেন অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক। বৃহস্পতিবার ১৪ মে দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।বিতরণ কার্যক্রমের আগে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জিনিয়া জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা—২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক বলেন আমরা যাচাই—বাছাই করে দূর্যোগে ক্ষতিগ্রস্তের মধ্যে টিন ও চেক বিতরণ করেছি। এই কার্যক্রম সামনেও অব্যাহত থাকবে।অপরদিকে এ বছর অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের যাচাই—বাছাই করে তালিকা করা হয়েছে।তারপরও কোন ধরণের অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাজেদুল ইসলাম, বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা, জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন মিল্কী, বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, সিনিয়র সহ সভাপতি আক্কাস আলী, সুলেমান হাসান রুবেল সাবেক সভাপতি সেচ্ছাসেবক দল নেত্রকোণা জেলা শাখা, জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর