নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় নব—নিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বারহাট্টা উপজেলা পরিষদ হল রুমে এই মত বিনিময় হয়। অনুষ্ঠানে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নব নিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শামীমা আফরোজ মারলিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম গোলাম হোসাইন, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল বাতেন, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা সাদেকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রশীদ আলম তালুকদার, বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের টিটু, সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুল বাসির খান, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল আমিন, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, নারী প্রগতি সংঘের বারহাট্টা উপজেলার কেন্দ্র ব্যবস্থাপক সুরুজিত ভৌমিক প্রমুখ।
Leave a Reply