1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

বারহাট্টায় পুলিশের অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১৪ দেখা হয়েছে
বারহাট্টায় পুলিশের অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তার
বারহাট্টায় পুলিশের অভিযানে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

ওমর ফারুক আহম্মদঃ নেত্রকোণার বারহাট্টায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক গ্রাম হেরোইনসহ মো. সবুজ আলম (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সবুজ আলম উপজেলার চিরাম ইউনিয়নের চাট্টা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে। মঙ্গলবার (৩০ জুন) প্রেফতারকৃত যুবককে নেত্রকোণা জেলা আদালতে পাঠানো হয়েছে। এরআগে (সোমবার) রাতে উপজেলার আসমা বাজারের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করে বারহাট্টা থানা পুলিশ। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোপালপুর বাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী ললিতার কাছ থেকে হেরোইন ক্রয় করে মোটরসাইকেল যোগে সবুজ আলম আসমা বাজারের দিকে যাচ্ছে। খবর পেয়ে পুলিশের একটি দল আসমা ব্রিজের দক্ষিণ পাশে অবস্থান নেয়। পরে মোটরসাইকেলসহ সবুজকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০ হাজার টাকা মূল্যের এক গ্রাম হেরোইন জব্দ করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, গ্রেপ্তারকৃত সবুজের বিরুদ্ধে ইতোপূর্বেই তিনটি এবং ললিতার বিরুদ্ধে নয়টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। মঙ্গলবার তাকে মাদক মামলায় জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, বারহাট্টা থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর