1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

বারহাট্টায় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ওমর ফারুককে হত্যার হুমকি

  • আপডেট সময়ঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১১০ দেখা হয়েছে
বারহাট্টায় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ওমর ফারুককে হত্যার হুমকি
বারহাট্টায় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক ওমর ফারুককে হত্যার হুমকি

নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টার দৈনিক জনবাণীর বারহাট্টা উপজেলা প্রতিনিধি ও বারহাট্টা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ওমর ফারুককে ফোনে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এবং এ ব্যাপারে অভিযোগকারী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহল সহ সমস্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বারহাট্টা থানায় ভুক্তভোগী সাংবাদিকের দায়ের করা সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, দৈনিক জনবাণীর বারহাট্টা উপজেলা প্রতিনিধি ও বারহাট্টা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ওমর ফারুক সম্প্রতি একটি সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টের পরিপ্রেক্ষিতে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে প্রাণনাশের হুমকি পান বলে জিডিতে উল্লেখ করেন। অভিযোগকারী আরও দাবি করেন, কথোপকথনের সময় হুমকিদাতা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, একজন সংসদ সদস্য, সাংবাদিক ও পুলিশের নাম উল্লেখ করে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেন। জিডিতে সাংবাদিক ওমর ফারুক উল্লেখ্য করেন, বারহাট্টার সদর ইউনিয়নের অতিথপুর গ্রামের ঝুমা আক্তার গত ১৩ জুলাই২০২৬ বারহাট্টা থানায় “বিয়ের আশ্বাসে শারিরীক সম্পর্ক ও অর্থ আত্মসাৎ ” এমন একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী সাংবাদিক প্রকৃত তথ্য অনুসন্ধানের স্বার্থে ঝুমার সাথে কথা বলেন এবং ঝুমার নিজের দেওয়া ভিডিও বক্তব্য সহ তার নিজের ফেইসবুক আইডিতে পোস্ট করেন। এতে ঝুমার অভিযোগের বিবাদী বিক্রমশ্রী গ্রামের লাদেন মিয়ার আত্মীয় পরিচয়ে, সাদ্দাম তালুকদার গত ১৬ জুলাই ওমর আহম্মদকে ফোন দিয়ে গুলি করে হত্যার হুমকি সহ অশ্লীল ভাষায় গালিগালাজ এবং সাংবাদিকের পরিবারের সদস্যদের নিয়ে নানারকম ভয় ভীতিকর মন্তব্য করেন। হুমকিদাতা সাদ্দাম তালুকদার সাংবাদিককে আরো বলেন— যে, বা যারা, আমার গ্রাম নিয়ে বদনাম করবে তাকে গুলি করে মেরে ফেলতে দ্বিতীয়বার ভাববো না। এ অভিযোগের ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম বলেন, থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে— সংবাদ প্রকাশের পর একজন সাংবাদিককে প্রাণ নাশের হুমকির একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি অতি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের হুমকির কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তিনি বারহাট্টা থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন এবং সেই সাথে এ ঘটনায় তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। এদিকে ভুক্তভোগীর দায়ের করা জিডির পরিপ্রেক্ষিতে, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে খুব দ্রুতই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আশ্বস্ত করেন বারহাট্টা থানা পুলিশ কর্মকর্তা বৃন্দ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর