নূরুল আমীনঃ নেত্রকোণা—২ (সদর—বারহাট্টা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক বারহাট্রা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও পথসভা করেছেন। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) তিনি বারহাট্রা উপজেলার ৬নং সিংধা ইউনিয়নের চন্দ্রপুর ও গেরিয়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন—“ভোট দিবো কিসে— ধানের শীষে।” এর আগে একই দিন অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক বারহাট্রা উপজেলায় একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে একটি নির্বাচনীয় মতবিনিময় সভায় অংশ নেন। সভায় মুক্তিযুদ্ধের চেতনা, সুষ্ঠু নির্বাচন ও দেশের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আতিক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মান্নান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মতি সহ শতাধিক মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতৃবৃন্দ। পথসভা ও মতবিনিময় সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply