1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

বারহাট্টার রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভার্চুয়াল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৫৩ দেখা হয়েছে
বারহাট্টার রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভার্চুয়াল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
বারহাট্টার রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভার্চুয়াল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

ওমর ফারুক আহম্মদঃ দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চ্যুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে নেত্রকোণার বারহাট্টা উপজেলার রূপগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়। সংশ্লিষ্টরা জানান, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রত্যেক শিশুকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবেও এ সবুজায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। এ কর্মসূচি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর