স্টাফ রিপোর্টারঃ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে নেত্রকোণার বারহাট্টায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে হয়েছে। বুধবার বারহাট্টা উপজেলা পরিদর্শনে সময় তিনি উপজেলা প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার। এসময় তিনি স্থানীয় পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন এবং উপস্থিত সকলকে নিজ নিজ আঙ্গিনায় অন্তত একটি করে ফলজ বা বনজ ও ঔষধি গাছ রোপণের আহ্বান জানান। আরও উপস্থিত ছিলেন: উপজেলা নিবার্হী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply