1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

বারহাট্রায় ২ বছরের অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. আনোয়ারুল হক এমপি

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭০ দেখা হয়েছে
বারহাট্রায় ২ বছরের অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. আনোয়ারুল হক এমপি
বারহাট্রায় ২ বছরের অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. আনোয়ারুল হক এমপি

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার বারহাট্রা উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটি গ্রামের অসুস্থ ২ বছরের শিশু বেলাল ও তার দৃষ্টি প্রতিবন্ধী পিতা জুলহাস মিয়াকে বৃহস্পতিবার প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা—২ (সদর—বারহ্রট্রা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। জানা গেছে, বারহাট্রা উপজেলা জাসাসের সদস্য সচিব অলি উল্লাহ রায়হানের মাধ্যমে আসমা ইউনিয়নের ছোট কৈলাটি গ্রামের অসুস্থ ২ বছরের শিশু বেলাল ও তার দৃষ্টি প্রতিবন্ধী পিতা জুলহাস মিয়ার প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার ব্যবস্থা করেন মানবিক জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি। অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি বলেন, মানুষ মানুষের জন্য। আমরা স্বস্ত্রীক নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন করে এলাকায় অসুস্থদের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করে যাচ্ছি। নির্বাচনের আগে সাধারন ভোরটারদের কাছে দেয়া প্রতিটি ওয়াদা আমি পুরণের চেষ্টা করব। মাননীয় প্রধানমন্ত্রী সকলের চিকিৎসাসেবা নিশ্চিতকল্পে দৃঢ প্রতিজ্ঞ। বারহাট্রা উপজেলা জাসাসের সদস্য সচিব অলি উল্লাহ রায়হান ওই পরিবরটির প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার উদ্যোগ নিয়েছেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর