1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের নেত্রকোণা জেলায় যোগদান

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১০৭ দেখা হয়েছে
বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের নেত্রকোণা জেলায় যোগদান
বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের নেত্রকোণা জেলায় যোগদান

স্টাফ রিপোর্টারঃ বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মায়িশা ফান্নানা বৃহস্পতিবার ০৯ এপ্রিল নেত্রকোণা জেলায় যোগদান করেন। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে ০১ (এক) বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপ্তির পর তাঁর পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর) ইউনিটে বদলি হয় এবং প্রবিধান—৭৯০ মোতাবেক ০৬ (ছয়) মাস মেয়াদী বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য নেত্রকোণা জেলায় সংযুক্ত করা হয়। নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নেত্রকোণা জেলায় স্বাগত জানান। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মায়িশা ফান্নানা ৪৩ তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নেত্রকোণা, স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, সাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল, মোঃ গোলাম মোস্তফা সহকারী পুলিশ সুপার কেন্দুয়া সার্কেল, ফাইয়াজ সার্জিল সহকারী পুুলিশ সুপার (শিক্ষানবিশ) এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর