1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

বিএনপির একত্রিশ দপায় গণসংযোগ করছেন লুৎফুজ্জামান বাবর

  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৮২ দেখা হয়েছে
বিএনপির একত্রিশ দপায় গণসংযোগ করছেন লুৎফুজ্জামান বাবর
বিএনপির একত্রিশ দপায় গণসংযোগ করছেন লুৎফুজ্জামান বাবর

মদন প্রতিনিধি: নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ী) ১৬ নভেম্বর, রবিবার সিদ্দিক মেম্বারের সভাপতিত্ব প্রধান অতিথি বক্তব্য সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বক্তব্য বলেন দীর্ঘ ১৭ বছর ৬ মাস পর আমি নির্বাচনে আসতে পারবো কল্পনাও করিনি। আমাকে দুইবার মৃত্যু দন্ড দেয়া হয়েছে। এত গুলো মৃত্যু দন্ড বাংলাদেশে আর কাউকে দেয়া হয়নি। শেখ হাসিনা আর যদি এক বছর ক্ষমতায় থাকতো তাহলে আমাকে ফাঁসিতে ঝুলাইতো আল্লাহর রহমতে আপনাদের দোয়া আর ভালবাসায় ’দীর্ঘ ১৭ বছর ৬ মাস পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব কখনও ভাবিনি, এক বছর আগেও ভাবি নাই, এ জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, পাশাপাশি আমার দল, আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য ও শুকরিয়া আদায় করছি এবং তিনি বলেন তারেক রহমান কে আপনারা প্রধান মন্রী হিসেবে দেখতে চাই। নেত্রকোনা ৪ আসনের সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর বিএনপির মনোনয়ন ঘোষণার পর দ্বিতীয় বারের মতো নিজ এলাকায় মদনে রবিবার কাইটাইল ইউনিয়নের কয়েকটি গ্রামের নির্বাচনী জনসভায় গণসংযোগের সময় নেতাকর্মী ও ভোটারদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এজন্য মদনবাসীর কাছেও শুকরিয়া আদায় করছি। আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে। আমার জন্য রোজা রেখেছে, নামাজ পড়েছে তাদের এই ঋণ আমি কখনোই ভুলতে পারব না। গণসংযোগের সময় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুদার, মদন পৌর বি এন পির সংগ্রামী সভাাপতি কামরুজ্জান চন্দন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ সিনিয়র সহসভাপতি আবু তাহের আজাদ যুগ্ন সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ সেকুল সাংগাঠনিক সম্পাদক ফজলে এলাহি টুটুল সাবেক সাংগাঠনিক সম্পাদক লালু মদন পৌর বি এন পির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ আংগুর রহমান ভূঁইয়া অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। ওই দিন তিনি বাশরী মেহেরুনেছা হাইস্কুল মাঠ, বাররী বাজার, খাগুরিয়া মসজিদ মাঠে, ঝাওলা বাজার, বটতলা বাজার নির্বাচনী সফর করে ভোটারদের সাথে মতবিনিময় করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর