1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫৪ দেখা হয়েছে
বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান
বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান

স্টাফ রিপোর্টারঃ প্রান্তিক পর্যায়ে সরকারি সেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোণা সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস এবং মডেল থানাসহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। জানা গেছে, এদিন সকাল ১০টায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হন। সেখানে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় সরকারি সেবাগুলো কীভাবে আরও দ্রুত ও কার্যকরভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। ইউএনও কার্যালয় পরিদর্শন শেষে জেলা প্রশাসক নেত্রকোণা সদর উপজেলা ভূমি অফিসে যান। সেখানে চলমান ভূমি সেবার মান পর্যবেক্ষণ করার পাশাপাশি তিনি ভূমি অফিসের বিভিন্ন ইনোভেশন (উদ্ভাবনী) কার্যক্রম ঘুরে দেখেন। এছাড়া, ভূমি অফিস প্রাঙ্গণে অবস্থিত ব্যতিক্রমী ‘ভূমি জাদুঘর’ পরিদর্শন করেন। এ সময় তিনি ভূমি ব্যবস্থাপনাকে আরও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে দুপুর ১টার দিকে জেলা প্রশাসক নেত্রকোণা মডেল থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানা ও অন্যান্য সরকারি দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র খতিয়ে দেখেন। অফিসের রেকর্ড ও রেজিস্টার বইগুলো নিয়মিত এবং সঠিকভাবে হালনাগাদ করা হচ্ছে কি—না, তা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে পরিদর্শনের তথ্য নিশ্চিত করে জানানো হয়, জেলা প্রশাসনের এ ধরনের তদারকিমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর