1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

ভূমি প্রতিমন্ত্রী হলেন কায়সার কামাল নেত্রকোণায় আনন্দের জোয়ার

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ দেখা হয়েছে
ভূমি প্রতিমন্ত্রী হলেন কায়সার কামাল নেত্রকোণায় আনন্দের জোয়ার
ভূমি প্রতিমন্ত্রী হলেন কায়সার কামাল নেত্রকোণায় আনন্দের জোয়ার

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণা—১ (কলমাকান্দা—দুর্গাপুর) আসন থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল—কে নবগঠিত মন্ত্রিসভায় ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় জেলাজুড়ে আনন্দ—উচ্ছ্বাসের পরিবেশ বিরাজ করছে। এ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান—কে অভিনন্দন জানিয়েছেন নেত্রকোণা জেলার বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ। স্থানীয়দের ভাষ্য, “এটি শুধু একজন নেতার সাফল্য নয়, পুরো এলাকার সম্মান। উল্লেখ্য, ২০০৮ ও ২০১৮ সালেও বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এ আসনে নির্বাচন করেন ব্যারিস্টার কায়সার কামাল। তবে তৃতীয়বারের প্রচেষ্টায় তিনি বিপুল ভোট ব্যবধানে নির্বাচিত হয়ে সংসদে যান। দীর্ঘ রাজনৈতিক অধ্যবসায় ও মাঠপর্যায়ের সক্রিয় উপস্থিতির ফলেই এ বিজয় এসেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিক মহল। এবারের নির্বাচনে বড় ব্যবধানের জয় তাঁর রাজনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করে। সেই ধারাবাহিকতায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি এলাকাবাসীর কাছে প্রত্যাশার নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। এই আসন থেকে প্রথমবারের মতো কোনো প্রতিমন্ত্রী দায়িত্ব পাওয়ায় কলমাকান্দা— দুর্গাপুরবাসী আবেগাপ্লুত। গ্রামাঞ্চলে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের খবর পাওয়া গেছে। প্রবীণদের মতে, “দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের এলাকার একজন জাতীয় পর্যায়ে দায়িত্ব পেলেন। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নামজারি—খারিজ প্রক্রিয়া সহজীকরণ, খাসজমি বণ্টনে ন্যায়সংগত ব্যবস্থা এবং প্রান্তিক কৃষকের অধিকার নিশ্চিত করার দাবি এখন জোরালো। পাশাপাশি সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও সীমান্তবর্তী এলাকার উন্নয়নেও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন এলাকাবাসী। শপথ গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ দায়িত্ব আমার জন্য সম্মানের, তবে এর চেয়ে বড় বিষয় এটি জনগণের আমানত। ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নেত্রকোণা—১—এর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। কলমাকান্দা উপজেলা সদরের চত্রংপুর গ্রামের বাসিন্দা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহ—সভাপতি এজমল হোসেন পাইলট বলেন, স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গেলেও কলমাকান্দা—দুর্গাপুর এলাকার মানুষ কোনো মন্ত্রী পাননি। বহু বছরের লালিত স্বপ্ন এবার পূরণ হলো। এই প্রথম দুই উপজেলার মানুষ মন্ত্রিত্বের স্বাদ পেলেন। আশা করছি, সব ধর্ম—বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ বিষয়ে কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম বলেন, তৃতীয়বারের প্রচেষ্টায় বিপুল ভোটে নির্বাচিত হয়ে এবং প্রথমবারের মতো প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় এলাকাবাসী গর্বিত। আমরা আশা করি, মাননীয় প্রতিমন্ত্রী তাঁর অভিজ্ঞতা দিয়ে ভূমি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবেন এবং কলমাকান্দা—দুর্গাপুরের সার্বিক উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রাখবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই অর্জন যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বেরও। এখন দেখার বিষয়— বিজয়ের উচ্ছ্বাসকে কত দ্রুত বাস্তব উন্নয়ন উদ্যোগে রূপ দেওয়া যায়। নেত্রকোনা ১—এর মানুষের প্রত্যাশা একটাই— দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে উন্নয়নের ধারায় দৃশ্যমান অগ্রগতি।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর