1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

মদনে চুরি হওয়া গরুসহ স্বামী— স্ত্রী গ্রেপ্তার

  • আপডেট সময়ঃ বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫৯ দেখা হয়েছে
মদনে চুরি হওয়া গরুসহ স্বামী— স্ত্রী গ্রেপ্তার
মদনে চুরি হওয়া গরুসহ স্বামী— স্ত্রী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার মদন উপজেলায় চুরি হওয়া গরুসহ স্বামী—স্ত্রীকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পাছআলমশ্রী গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে মোঃ নয়ন মিয়া (৫৫) ও তার স্ত্রী ডেইজি আক্তার (৫০)। পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ মে) সোনাখালী গ্রামের রঙ্গু মিয়ার ছেলে ইনছু মিয়ার বাছুরসহ একটি গাভী জালিয়ার হাওর এলাকা থেকে চুরি করে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রাইটুটি গ্রামে নিয়ে যায় অভিযুক্ত নয়ন মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে এসআই খোর্শেদ, এসআই তারা মিয়াসহ পুলিশের একটি দল মঙ্গলবার (১২ মে) অভিযান চালিয়ে রাইটুটি গ্রাম থেকে চুরি হওয়া গরুসহ ওই দম্পতিকে আটক করে থানায় নিয়ে আসে। পরে বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। পুলিশ আরও জানায়, অভিযুক্ত নয়ন মিয়ার বিরুদ্ধে পূর্বের একটি চুরির মামলায় ৮ মাসের সাজা পরোয়ানা রয়েছে। মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর