মদন প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলায় ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ)—এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা—২০২৬’—এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীমের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন নেত্রকোণা—৪ আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, মদন থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ—সভাপতি আবু তাহের আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ইদ্রিস মাস্টার, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি আনোয়ার হোসাইন এবং মদন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার উজ্জ্বল। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন—উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি আংগুর রহমান ভূঁইয়া, দৈনিক জনবানী প্রতিনিধি ইমরান হোসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষার্থী, কৃষক—কৃষাণী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। তিন দিনব্যাপী এ মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষিযন্ত্র, কৃষি উপকরণ ও বিভিন্ন সেবামূলক স্টল প্রদর্শন করা হয়। কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উদ্বুদ্ধ করাই এ মেলার মূল লক্ষ্য বলে জানান কৃষি অফিস।
Leave a Reply