মদন প্রতিনিধিঃ গণভোট ২০২৬ উপলক্ষে মদন উপজেলায় বিভিন্ন শ্রেণি—পেশার মানুষের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মদন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নেত্রকোণা এবং রিটার্নিং অফিসার, মোঃ সাইফুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আপনারা সবাই নির্বিঘ্নে অংশগ্রহণ করবেন। আপনারা নিজ নিজ মতামত স্বাধীনভাবে প্রদান করবেন।” তিনি বলেন, গণভোট জনগণের মত প্রকাশের অন্যতম সাংবিধানিক অধিকার। সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রত্যেক নাগরিককে দায়িত্বশীলভাবে ভোট প্রদানে অংশ নিতে হবে। সভায় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং অন্যদের ভোটদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সকল ভোটারকে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের পরামর্শ দেওয়া হয়। মদন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রি —এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন নেত্রকোণার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নেত্রকোণা, ওয়াহিদুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোঃ তোফায়েল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মদন, শাওলিন নাহার, উপজেলা বিএনপির সভাপতি, নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি’র সভাপতি কামরুজ্জামান চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সেকুল, উপজেলা মুক্তিযোদ্ধা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা জামাতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), মদন উপজেলা জমিয়তের ওলামাদলের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন, কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান শফি আহম্মেদ, জুলাই যোদ্ধা সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply