1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

মধ্যনগরে যুবদল নেতা রায়হান উদ্দিনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন সোহেল এর অত্যাচার, নিপীড়ন, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে আজ ৮/৯/২০২৫ ইং রোজ সোমবার বিকাল ৩ ঘটিকায় এলাকাবাসীর ব্যানারে বিশাল মানব বন্ধন ও স্বারকলীপি প্রদান করেছে এলাকা বাসী। মানব বন্ধনে বক্তারা বলেন যুবদল নেতা রায়হান উদ্দিন সোহেল ৫ ই আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে এলাকায় ব্যাপক লুটপাট, চাঁদাবাজি,মাললা বানিজ্য খাস কালেকশনের নামে রেকর্ডকৃত জমি দখলসহ অত্যাচারের সীমা অতিক্রম করেছে। সে নওনাগর গ্রামের গরিব অসহায় মানুষ গুলোর উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করেই চলেছে। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন- বিগত কোন সরকারের আমলেই কুড়ির বিল খাস কালেকশন ছিল না,সে খাস কালেকশনে এনেছে বলে দাবী করে। এই বিল আমাদের গ্রামের রেকর্ডকৃত জমি, এখানে মাছ ধরে নওনাগর গ্রামের গরিব অসহায় মেহনতি মানুষ গুলো তাদের জীবন জীবিকা নির্বাহ করে এবং কিছু টাকা তারা মসজিদের উন্নয়নে দান করে তাকেন। তাছাড়া শুকনো মৌসুমে এই কুরির বিলের আয় থেকে কিছু টাকা ফসল রক্ষার বেরী বাঁধ নির্মাণের জন্য রাখা হয়। বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন আমরাও বি এন পি করি কিন্তু যুবদলের রায়হান উদ্দিন যে জুলাম নির্যাতন শুরু করেছে তা বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগের সময়ও হয়নি। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে এই চাঁদাবাজ কে গ্রেফতারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিকট স্বারক লিপি প্রদান করে মিথ্যা মামলা প্রত্যাহারসহ কুরির বিলের দখর উম্মুক্তের দাবী জানান।এবং যুবদল নেতা রায়হান উদ্দিনেন বিরুদ্ধে উপজেলা বি এন পির সিনিয়র নেতৃবৃন্দকে সাংগঠনিক ব্যবস্হা গ্রহণ করতে অনুরোধ করেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন রমিজ আলী, মোবারক হোসেন, জুলহাস মিয়া, আলমগীর মিয়া, আশকর আলী, জুনাব আলী , নুর ইসলাম রয়েল মিয়া প্রমুখ। মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন সোহেল বলেন, এই কুড়ির বিলটি খাস খালেকশানে ইউওনো সাহেবের এখান থেকে এনেছি, আমার কাগজ আছে। আমি তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি। আমার বিরুদ্ধে চাঁদাবাজি সন্ত্রাসী হামলা এইগোলো মিথ্যা অভিযোগ। বিলে এখনো মাছ শিকার শুরু হয়নি শুকনা মৌসুমে শুরু হবে। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায় বলেন, এই বিলটাএসিলেন্ড দিয়েছে খাসখালেশনে। এলাকা বাসী একটি স্বারক লিপি দিয়ছে, তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর