1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক—শিক্ষার্থী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫৯ দেখা হয়েছে
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক—শিক্ষার্থী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক—শিক্ষার্থী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ২০২৫ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও শিক্ষার্থবৃন্দ। এ সময় বক্তারা বলেন, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জানান, মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, বরং চরিত্র গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দিতে এ ধরনের পুরস্কার প্রদান একটি ইতিবাচক দৃষ্টান্ত। এতে শিক্ষার মানোন্নয়ন হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর