1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহীর মরদেহ উদ্ধার, কেয়ারটেকারসহ দুজন পলাতক

  • আপডেট সময়ঃ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২৩ দেখা হয়েছে
ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহীর মরদেহ উদ্ধার, কেয়ারটেকারসহ দুজন পলাতক
ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহীর মরদেহ উদ্ধার, কেয়ারটেকারসহ দুজন পলাতক

সাইফুল ইসলাম তরফদার: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নিখোঁজের ১০ দিন পর ঢাকা কমলাপুর কাস্টমস হাউসের সদস্য (সিপাহী) রায়হান তালুকদারের (নিহত) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার ৯ নং এনায়েতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সোয়াইতপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রায়হান তালুকদার উপজেলার সোয়াইতপুর গ্রামের মরহুম ছিদ্দিকুর রহমানের কনিষ্ঠ ছেলে। তিনি ঢাকা কমলাপুর কাস্টমস হাউসে সদস্য (সিপাহী) হিসেবে কর্মরত ছিলেন। পরিবার ও থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হন রায়হান। ২৭ জুলাই অফিস সূত্রে বিষয়টি জানতে পারেন তার চাচাতো বোন প্রভাষক নাজমুন নাহার বিউটি। পরে পরিবারের সদস্যরা নিশ্চিত হয়ে রায়হানের বড় ভাই নুরুল ইসলাম ফুলবাড়ীয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং—১৩৮৮, তারিখ: ২৭ জুলাই ২০২৬) করেন। জিডির পরপরই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে রায়হানের বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা ও জিতুলের নাম সামনে আসে। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন। রাজু মির্জার গ্রামের বাড়ি উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামে বলে জানা গেছে। এদিকে, একমাত্র ছেলের মরদেহ উদ্ধারের খবর শুনে ৮০ বছর বয়সী মা রাহেলা খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনদের আহাজারিতে পুরো সোয়াইতপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ফুলবাড়ীয়া থানার পুলিশ জানায়, নিখোঁজের ঘটনায় তদন্তের ধারাবাহিকতায় পরিত্যক্ত পুকুর থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর