1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

ময়মনসিংহ বিভাগে সেরা ত্রিশালের বেলা নার্সিং কলেজ, শতভাগ পাসে বাজিমাত

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১২১ দেখা হয়েছে
ময়মনসিংহ বিভাগে সেরা ত্রিশালের বেলা নার্সিং কলেজ, শতভাগ পাসে বাজিমাত
ময়মনসিংহ বিভাগে সেরা ত্রিশালের বেলা নার্সিং কলেজ, শতভাগ পাসে বাজিমাত

নিজস্ব প্রতিবেদক: নার্সিং ফাইনাল পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জন করেছে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত বেলা নার্সিং কলেজ। শতভাগ পাসের হার এবং অনন্য ফলাফলের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। তাদের এই সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জানা যায়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নার্সিং ফাইনাল পরীক্ষায় বেলা নার্সিং কলেজ থেকে মোট ৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীই সফলতার সাথে উত্তীর্ণ হয়ে শতভাগ পাসের রেকর্ড গড়েন। শুধু তাই নয়, এদের মধ্যে তিন জন শিক্ষার্থী পিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছেন। অসাধারণ ফলাফলের মাধ্যমেই কলেজটি সমগ্র বিভাগের মধ্যে শীর্ষস্থান দখল করে নিয়েছে।শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেলা নার্সিং কলেজের পরিচালক অধ্যাপক শহিদুল আলম। তিনি বলেন, “মানবসেবার মতো নার্সিংয়ের মহান পেশায় নিজেদের দক্ষতা ও মেধার প্রমাণ দিয়ে শিক্ষার্থীরা শুধু আমাদের কলেজের জন্যই নয়, বরং সমগ্র সমাজের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।” তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতে আমাদের মেধাবী শিক্ষার্থীরা মানবতার সেবায় আরও বৃহৎ পরিসরে অবদান রাখবে এবং দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” প্রতিষ্ঠানটির এমন ধারাবাহিক সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের নিরলস প্রচেষ্টার কথা স্মরণ করে পরিচালক অধ্যাপক শহিদুল আলম কৃতকার্য সকল শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অভিভাবকদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।বেলা নার্সিং কলেজের ঈর্ষণীয় ফলাফল আগামীতে অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর