1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ময়মনসিংহে ১৭৮০ পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার

  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১১০ দেখা হয়েছে
ময়মনসিংহে ১৭৮০ পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার
ময়মনসিংহে ১৭৮০ পিস ইয়াবা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রে ২ সদস্য স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ২৩ আগস্ট ময়মনসিংহ সদরের রাজাগঞ্জ সাহেব কাচারী বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ হাবিব ও সাজেদা আক্তার। তাদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর বড় দীঘিরপাড়ে। জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে গত শনিবার ময়মনসিংহ সদরের রাজাগঞ্জ সাহেব কাঁচারী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তঃজেলা মাদক কারবারি চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর