1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

মোবাইল কোর্ট চলে যাওয়ার পরপরেই ফুটপাত দখল করে চলছে বাণিজ্যে ভোগান্তিতে পথচারী সহ স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীরা

  • আপডেট সময়ঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫০ দেখা হয়েছে
netrokona mobile court
netrokona mobile court

স্টাফ রিপোর্টারঃ গত ১০ আগস্ট ২৫ তারিখ বিকাল ৪ ঘটিকার সময় নেত্রকোণা জেলা শহরে, জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ পাশর্^ কাইলাটি মোড় হইতে নেত্রকোণা মেছুয়া বাজার পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি। এ সময় ফুটপাতে থাকা রকমারী দোকানপাট উচ্ছেদ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পরপরেই পুনরায় বিভিন্ন দোকানপাট আবারও ফুটপাত দখল করে বসে। নেত্রকোণা জেলা শহরের মূল রাস্তা একটি থাকার কারণে এমনিতেই যানজট থাকে। ফুটপাত দখলের কারণে প্রায় সময়েই রাস্তা সঙ্কুচিত হওয়ায় সড়ক দুর্ঘটনা ঘটে। পথচারীদের চলাচলে বিঘœ ঘটে। জেলার ঐতিহ্যবাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীগণ স্কুলে প্রবেশের সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এছাড়াও আঞ্জুমান আর্দশ স্কুল, কালেক্টরেট স্কুল, বড় মসজিদ, দত্ত উচ্চ বিদ্যালয়, শহীদ মিনার মোড় সহ পুরো মেছুয়া বাজার এলাকায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় বাসা-বাড়ি থেকে ছেলে-মেয়েদের কে বিভিন্ন স্কুলে নিয়ে যাওয়ার সময় ফুটপাত দখল থাকায় বিঘœ ঘটে পথচারীদের। নেত্রকোণা পৌরবাসীর দাবী মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ধরলেই ওরা ক্ষান্ত হবে না, শাস্তির আওতায় আনা প্রয়োজন। জানা যায়, এদের পিছনে একটি কুচক্রী মহল মদদ জুগিয়ে থাকে। অসাধু ব্যবসায়ীগণ অদৃশ্য মহলের সাথে যোগসাজসে ফুটপাত দখল করে রাখে। প্রতিদিনেই ফুটপাতে মাছ, তরিতরকারী, কাপড়-ছোপড়, ফলমূল সহ সকল প্রকার নিত্য পণ্য নিয়ে বসে এই সব অসাধু ব্যবসায়ীগণ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর