1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

মোহনগঞ্জে কর্মচারীর আত্মহত্যা

  • আপডেট সময়ঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬০ দেখা হয়েছে
মোহনগঞ্জে কর্মচারীর আত্মহত্যা
মোহনগঞ্জে কর্মচারীর আত্মহত্যা

মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরে মালিকের গোডাউনে গলায় ফাঁস দিয়ে যুবরাজ (২৩) নামে এক দোকান কর্মচারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে পৌর শহরের স্টুডিও পট্টি রোড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, যুবরাজ মোহনগঞ্জ বাজারের কাচারী রোডের মনোহারি ব্যবসায়ী সুফল পালের দোকানে দীর্ঘদিন ধরে কর্মচারী হিসেবে কাজ করতেন। বিকেলের দিকে দোকান মালিকের গোডাউনের ভেতরে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। তবে কী কারণে তিনি এ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবরাজ সুফল পালের দোকানে কর্মরত ছিলেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তার বাড়ির ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর