1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

মোহনগঞ্জে কৃষকদলের সভাপতি—সম্পাদকসহ ১০ নেতাকর্মী জামায়াতে যোগদান

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ দেখা হয়েছে
মোহনগঞ্জে কৃষকদলের সভাপতি—সম্পাদকসহ ১০ নেতাকর্মী জামায়াতে যোগদান
মোহনগঞ্জে কৃষকদলের সভাপতি—সম্পাদকসহ ১০ নেতাকর্মী জামায়াতে যোগদান

মোহনগঞ্জ প্রতিনিধিঃ মোহনগঞ্জে কৃষকদলের সভাপতি—সম্পাদকসহ ১০ নেতাকর্মী জামায়াতে যোগদান নেত্রকোণার মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌরশহরের কাজী অফিস মোড় অবস্থিত উপজেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। এসময় নেত্রকোণা—৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার সদ্য যোগদান করা ব্যক্তিদের ফুলের মালা দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। এতে উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যোগদান করা ব্যক্তিরা হলেন— উপজেলার সুয়াইর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক শাকান মিয়া, সদস্য হিরন মিয়া, নাসির মিয়াসহ ১০ জন এদিন যোগদান করেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রাতে সুয়াইর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি —সাধারণ সম্পাদকসহ ১০ জন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আজকে আরও ২০—৩০ জন যোগদান করবেন। এর আগে কয়েক দফায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। নিয়মিত অনেক দলের নেতাকর্মীরাই জামায়াতে যোগদান করছেন। ফুলের মালা দিয়ে সদ্য যোগদান করা কৃষকদলের নেতাদের বরণ করে নিচ্ছেন জামায়াত প্রার্থী আল হেলাল তালুকদার।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর