1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

মোহনগঞ্জে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

  • আপডেট সময়ঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬৬ দেখা হয়েছে
মোহনগঞ্জে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
মোহনগঞ্জে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তবে ওই নারীর পরিচয় জানাতে পারেনি রেলওয়ে পুলিশ। বুধবার বিকাল পৌনে চারটার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পশ্চিমপাশে কাজিয়াটি এলাকায় মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নারীর বয়স আনুমানিক ৫৫ বছর হবে বলে জানা গেছে। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনটি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। স্টেশনের ২০০ গজ পশ্চিমে কাজিয়াটি এলাকায় বিকাল পৌনে চারটার দিকে রেললাইন পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। হাতে শাখা পরা রয়েছে। তিনি সনাতন ধর্মালম্বী বলে ধারণা করা হচ্ছে। অসতর্কভাবে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর