1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

মোহনগঞ্জে ডিএসকের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

  • আপডেট সময়ঃ বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৪৩ দেখা হয়েছে
মোহনগঞ্জে ডিএসকের শিক্ষাবৃত্তির চেক বিতরণ
মোহনগঞ্জে ডিএসকের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ মোহনগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর উদ্যোগে এসএসসি ও এইচএসসি পর্যায়ের দরিদ্র মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বেলা ১২টার দিকে মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে ডিএসকে’র নেত্রকোণা—৪ অঞ্চল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকে’র নেত্রকোণা দক্ষিণ ও সুনামগঞ্জের সহকারী পরিচালক (ঋণ কার্যক্রম) এস এম ফারুক রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে মো: জাহাঙ্গীর আলম বলেন, “দরিদ্রতা কখনো মেধার পথে বাধা হতে পারে না। সুযোগ পেলে গ্রামের সাধারণ পরিবারের সন্তানরাও দেশ ও জাতির সম্পদে পরিণত হতে পারে। শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে যেতে হবে। ডিএসকে’র এ উদ্যোগ সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সহায়তা দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং অন্যদেরও উৎসাহিত করবে। এ সময় জেলার চারটি উপজেলার ১৮ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৮ জন শিক্ষার্থীর মাঝে মোট ২ লাখ ৫২ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। এসব শিক্ষার্থীর অনেকে বর্তমানে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজে অধ্যয়নরত রয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসকে’র মোহনগঞ্জ শাখার ব্যবস্থাপক আলমগীর আজাদ, আদর্শনগর শাখার ব্যবস্থাপক মাহবুব হাসান, বারহাট্টা শাখার ব্যবস্থাপক এনামুল হক, বাউসী শাখার ব্যবস্থাপক শঙ্কর কুমার মজুমদার, স্বাস্থ্যকর্মী সোমা আক্তার, সাংবাদিক হাফিজুর রহমান চয়ন ও সাইফুল আরিফ জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর