1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

মোহনগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০২ দেখা হয়েছে
মোহনগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
মোহনগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

সুমন মাহমুদ শেখঃ “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার মোহনগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা” শীর্ষক এ মেলার আয়োজন করেছে উপজেলা ভূমি অফিস। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের ন্যায় মোহনগঞ্জেও এ মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ভূমিসেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয় এ মেলায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন। বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি কমেছে এবং ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষ নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি ধারণা ও সহায়তা পাচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা—কর্মচারীরা, উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব, সাংবাদিক শ্যামল চৌধুরী, সাইফুল আরিফ জুয়েল, আজহারুল ইসলাম, হাসান খান ও রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ভূমিসেবা নিতে আসা সাধারণ জনগণ এ মেলায় অংশ নেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর