1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

মোহনগঞ্জে তুচ্ছ ঘটনায় হামলা-লুটপাট প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট সময়ঃ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ দেখা হয়েছে
মোহনগঞ্জে তুচ্ছ ঘটনায় হামলা-লুটপাট প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
মোহনগঞ্জে তুচ্ছ ঘটনায় হামলা-লুটপাট প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার মোহনগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু অধ্যুষিত একটি গ্রামে রাতের অন্ধকারে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও লুটপাটের ঘটনার প্রতিবাদে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। মোহনগঞ্জ উপজেলার ৬ নং সোয়াইর ইউনিয়নের নারাইছ গ্রামে নদী থেকে মাছ ধরাকে কেন্দ্র করে এ হামলা, ভয়ভীতি প্রদর্শন ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী ভাটিয়া গ্রামের আওয়ামী লীগনেতা মো. আলিমউদ্দিনের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে আলিমউদ্দিন তার ২৫-৩০ জন সহযোগী নিয়ে নারাইছ গ্রামে হামলা চালায় এবং অকথ্য ভাষায় গ্রামের লোকজনকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। তাদের হামলায় গ্রামের দীপক সরকার, রঞ্জন সরকার, অঞ্জন সরকার, সুমন তালুকদারসহ বেশ কয়েকজন আহত হন। এসময় চট্টগ্রাম থেকে বাড়িতে ফেরা নারাইছ গ্রামের সান্টু বিশ্বাস, সজীব দাস গুপ্ত ও জয় সেন সরকারকে অটো থেকে নামিয়ে ব্যাপক মারধর করে তাদের কাছে থেকে ৩৭ হাজার টাকা ও তিনটি মোবাইলফোন লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে নারাইছ গ্রামের নারী-পুরুষ শিশুসহ সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে গ্রামের সড়ক প্রদক্ষিণ করে গ্রামবাসীরা। এ সময় গ্রামবাসী হামলা, ভয়ভীতি প্রদর্শন ও লুটপাটের ঘটনার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ নেতা মো. আলিমউদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান এবং সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তারা। এ বিষয়ে জানতে চাইলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর