1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

মোহনগঞ্জে নদীর পাড় কেটে মাটি বিক্রি, ৩ ব্যক্তির কারাদণ্ড

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ দেখা হয়েছে
মোহনগঞ্জে নদীর পাড় কেটে মাটি বিক্রি, ৩ ব্যক্তির কারাদণ্ড
মোহনগঞ্জে নদীর পাড় কেটে মাটি বিক্রি, ৩ ব্যক্তির কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে রাতের আঁধারে নদীর পাড় কেটে মাটি বিক্রির দায়ে তিন ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভ্যাকু জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার রামজীবনপুর এলাকার সাতমাধলাই নদীর পাড়ে ভ্যাকু দিয়ে মাটি কাটার সময় ওই তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইসমাইল হোসাইন (১৯), টাঙ্গাইল সদর উপজেলার মো. রাজু প্রামানিক (১৮) ও কিশোরগঞ্জ জেলা সদরের দ্বীন ইসলাম (৩০)। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রামজীবনপুর এলাকায় সাতমাধলাই নদীর পাড়ের মাটি ভ্যাকু দিয়ে কেটে বিক্রি করছিল একটি চক্র। গোপন খবরে গতকাল সোমবার রাতে সেখানে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। ঘটনাস্থলে গিয়ে ভ্যাকু দিয়ে মাটি কাটারত অবস্থায় তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১০ দিনের করে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ভ্যাকুটিও জব্দ করা হয়। তবে পরিস্থিতি টের পেয়ে স্থানীয় চক্রের লোকজন গা—ঢাকা দেয়। স্থানীয়রা জানায়, আটক ব্যক্তিরা ভ্যাকুর চালক ও সহকারী। স্থানীয় একটি মাটিখেকো চক্র তাদের ভাড়ায় এনে এ কাজে ব্যবহার করে। মূল হোতাদের গ্রেফতারের দাবি জানান তারা। সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে খাস জমি, কৃষি জমি বা নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমাকে তথ্য দিয়ে সহায়তা করুন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম বলেন, আজ সকালে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর