1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

মোহনগঞ্জে প্রশাসনের অভিযানে ধসে পড়ল মাদক ও দেহ ব্যবসার আস্তানা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ দেখা হয়েছে
মোহনগঞ্জে প্রশাসনের অভিযানে ধসে পড়ল মাদক ও দেহ ব্যবসার আস্তানা
মোহনগঞ্জে প্রশাসনের অভিযানে ধসে পড়ল মাদক ও দেহ ব্যবসার আস্তানা

মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় ধনু নদীর পাড় দখল করে গড়ে তোলা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গাগলাজুর বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত জমিটি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণকৃত জায়গা। সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি বড় ভ্যাকু মেশিন (এক্সেভেটর) ব্যবহার করে অবৈধ স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ধনু নদীর পাড় দখল করে নির্মিত এই ঘরটিতে দীর্ঘদিন ধরে: বেপরোয়া মাদক ব্যবসা ও মাদক সেবনের আসর বসত, পতিতাবৃত্তিসহ নানা অসামাজিক কার্যক্রম পরিচালিত হতো। এই অবৈধ আস্তানার কারণে গাগলাজুর বাজার ও আশপাশের এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের সাংবাদিকদের বলেন, ”সরকারি জমি দখল করে নদীর পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না। এই স্থাপনাটি ঘিরে সমাজবিরোধী কার্যক্রমের অভিযোগ ছিল। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।” উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন গাগলাজুর এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানান, এই আস্তানাটি উচ্ছেদ হওয়ায় অপরাধী ও মাদকসেবীদের আনাগোনা কমবে। এলাকাটি এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর